• ‘মালামাল উইকলি’ ছবির সিক্যুয়েল কাজ করতে চলেছেন অভিনেত্রী এষা দেওল। দীর্ঘদিন পর এই ছবির হাত ধরেই অভিনয়ে ফিরছেন এষা। ইতিমধ্যে ছবির জন্য চুক্তিবদ্ধও হয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, চিত্রনাট্য অত্যন্ত পছন্দ করেছেন এষা। কমেডি ঘরানার এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী নভেম্বর মাস থেকে। পরিচালক অমিত যোশী পরিচালিত এই ছবিতে পরিণীতি চোপড়া, রবিনা ট্যান্ডন এই সিনেমায় কাজ করবেন বলে খবর। এছাড়াও ফারদিন খানকেও দেখা যাবে সিনেমায়।



