Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

এসএফআইয়ের বিক্ষোভ ঘিরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

যাদবপুর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের শিক্ষক সংগঠন শান্তিপূর্ণভাবে ধিক্কার সভা সারলেও পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল বাম ছাত্র সংগঠন এসএফআই। রবিবার কার্যত একই সময়ে শহরের একই জায়গায় দু’পক্ষের কর্মসূচি ছিল

এসএফআইয়ের বিক্ষোভ ঘিরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: যাদবপুর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের শিক্ষক সংগঠন শান্তিপূর্ণভাবে ধিক্কার সভা সারলেও পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল বাম ছাত্র সংগঠন এসএফআই। রবিবার কার্যত একই সময়ে শহরের একই জায়গায় দু’পক্ষের কর্মসূচি ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে  প্রথম থেকেই সজাগ ছিল পুলিস। প্রচুর পুলিসও মোতায়েন করা হয়। কিন্তু শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও শেষে এসএফআই কর্মীদের সঙ্গে পুলিসের কার্যত ধুন্ধুমার বেঁধে যায়।  কদমতলায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সভা চলায় রাস্তায় ব্যারিকেড করে প্রথমে এসএফআইয়ের বিক্ষোভ মিছিলকে ঘুরিয়ে দেয় পুলিস। কিন্তু সেই মিছিল ঘুরে এসে ফের পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, যাদবপুরের ঘটনার প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল পোড়াতে গেলে পুলিস তা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর এনিয়েই পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। পুলিসকর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলে। বিক্ষোভ মিছিলে থাকা এসএফআই ও বামকর্মীরা রাস্তায় বসে পড়েন। পরে পুলিসের হাত থেকে কুশপুতুল কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ ঘটনায় শহরের কদমতলায় উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য আরও পুলিস বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।এসএফআইয়ের দাবি, পুলিস বারবার তাদের মিছিল আটকানোর চেষ্টা করে। তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে রিয়াজ আহমেদ নামে তাদের একজন ছাত্রনেতা আহত হয়েছেন। তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালে পাঠানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ