Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এসএফ রোডে গাছ কাটা নিয়ে সরব বিধায়ক

এসএফ রোডে গাছ কাটা নিয়ে সরব বিধায়ক
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কয়েক কোটি টাকা খরচ করে এসএফ রোড সম্প্রসারণের কাজ শুরু করেছে পূর্তদপ্তর। কিন্তু রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে অবাধে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার তিনি এনিয়ে সরব হন। তাঁর সঙ্গে পুরনিগমের বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন, কাউন্সিলার শালিনী ডালমিয়াও ঘটনার প্রতিবাদ করেন। বিধায়কের অভিযোগ, রাস্তা বড় করার নামে যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে শহরের পরিবেশের ক্ষতি হচ্ছে। বহু পুরনো গাছ আইন না মেনে কাটা হচ্ছে। এসএফ রোডে যানজট হয় না। কিন্তু এরপরও অযথা টাকা খরচ করে এই রাস্তা বড় করা হচ্ছে। মেয়রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। যদিও বিধায়কের অভিযোগকে পাত্তা দেননি মেয়র গৌতম দেব। তিনি জানিয়েছেন, গাছগুলি কাটা হচ্ছে না। গাছ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে পুনঃস্থাপিত করা হচ্ছে। এর আগেও অনেক জায়গায় গাছ পুনঃস্থাপিত করা হয়েছে। কাজেই বিধায়ক না জেনেই অভিযোগ তুলছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ