Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এসডিও অফিসের সামনে নতুন ভবন

এসডিও অফিসের সামনে নতুন ভবন
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের মহকুমা শাসকের আরও একটি অফিসের সূচনা করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের এসডিও অফিসের সামনেই নতুন ভবন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন মহকুমা শাসক সুব্রতকুমার বর্মন। এসডিও অফিসে বহু মানুষ নানা কাজে আসেন। তাই ওই অফিসের আরও একটি ভবন করা হয়েছে। সেখানে অন্যান্য বিভাগের কাজকর্ম চলবে। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেটরাও সেখানে বসবেন বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ