Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইয়ের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

এসআইয়ের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  ধর্ষণের অভিযোগ ওঠা পুলিস কর্মীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ। সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে ওই বিক্ষোভ দেখায় সিপিএমের ছাত্র-যুব ও মহিলা সংগঠন। ডিওয়াইএফ আইয়ের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভায়ু পাল বলেন, রাজগঞ্জ থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। আমাদের দাবি, ওই পুলিস কর্মীকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। পুলিস সূত্রে খবর, বর্তমানে জলপাইগুড়ি মহিলা থানা ওই ঘটনার তদন্ত করছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ