Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এরিয়া কমিটির সম্মেলন ঘিরনিগাঁওয়ে

এরিয়া কমিটির সম্মেলন ঘিরনিগাঁওয়ে
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: আগামী তিন বছরের রণকৌশল ঠিক করতে সিপিএমের চোপড়া ২ নং এরিয়া কমিটির সম্মেলন হল ঘিরনিগাঁও অঞ্চলের লালবাজার এলাকায়। শনিবার বামেদের ২০ টি শাখার মোট ২৩৬ জন প্রতিনিধি অংশ নেন সম্মেলনে। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক, সিটুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার প্রমুখ। সম্মেলন থেকে ১৯ জনকে নিয়ে নতুন এরিয়া কমিটি গঠন করা হয়। ফের সম্পাদক হয়েছেন বিদ্যুৎ তরফদার। এদিনের সম্মেলনে ট্যাব কাণ্ডের মূল পান্ডাকে গ্রেপ্তার, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বন্ধ বাগান খোলার দাবি ওঠে। এরিয়া সম্মেলন শেষে আগামী ১২  জানুয়ারি ডালখোলায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ।
Advertisement
সম্পর্কিত সংবাদ