সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙায় সিপিএমের তৃতীয় কুমারগ্রাম পশ্চিম এরিয়া সম্মেলন হল। কুমারগ্রাম ও আলিপুরদুয়ার-২ নম্বর ব্লককে নিয়ে নতুন মহকুমা তৈরি, কামাখ্যাগুড়িতে পুরসভা তৈরি, কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, কুমারগ্রাম ব্লকে হিমঘর স্থাপন, খোয়ারডাঙায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু, কামাখ্যাগুড়ি ও খোয়ারডাঙা এলাকার সেচ ব্যবস্থার উন্নয়নের দাবি তোলা হয়।



