Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এয়ার শোয়ে ভীত কিউয়ি ব্রিগেড

এয়ার শোয়ে ভীত কিউয়ি ব্রিগেড
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আগে করাচি স্টেডিয়ামে এয়ার শোয়ের আয়োজন করেছিল পাকিস্তানের এয়ারফোর্স। কিন্তু হঠাত্ বিমানের শব্দে ভয় পেয়ে যান মাঠে থাকা কিউয়ি ক্রিকেটাররা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতার ঢেউ ওঠে। কেউ কেউ লেখেন, ‘বোধহয় জঙ্গি হানার আশঙ্কা করেছিলেন নিউজিল্যান্ডের প্লেয়াররা।’ উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কার টিম বাস। তারপর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাক মুলুকে। সম্প্রতি সেই বাধা কাটলেও সে দেশের নিরাপত্তা সংক্রান্ত আতঙ্ক মন থেকে মুছে যায়নি পুরোপুরি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ