রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যানজট, মিছিলে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনা আকছার ঘটে। এবার সেই ছবিতে বদল আসতে পারে। কারণ, দেশে চালু হতে চলেছে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। এব্যাপারে ইতিমধ্যে আইআইটি মাদ্রাজের স্টার্টআপ ই-প্লেন কোম্পানির সঙ্গে ভারতের অন্যতম প্রধান এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী আইসিএটিটি’র মধ্যে ১০০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে ৭৮৮টি বৈদ্যুতিন এয়ার অ্যাম্বুলেন্স চালু করা হবে। দেশের প্রতিটি জেলায় এই পরিষেবা চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে চুক্তিপত্রে।



