Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এফএ কাপের শেষ আটে ম্যান সিটি

এফএ কাপের শেষ আটে ম্যান সিটি
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লন্ডন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে আগেই দল বিদায় নিয়েছে। প্রিমিয়ার লিগ জয়ের আশাও কার্যত শেষ। এমন পরিস্থিতিতে মরশুমের একমাত্র ট্রফি জয়ের আশা জিইয়ে রেখে এফএ কাপের শেষ আটে পৌঁছল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠে দ্বিতীয় ডিভিশনের দল প্লাইমাউথের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতল পেপ গুয়ার্দিওলা-ব্রিগেড। জোড়া গোলে ম্যাচের নায়ক তরুণ ফুটবলার নিকো ও’রিলি। এছাড়া স্কোরশিটে নাম তোলেন কেভিড ডি ব্রুইন। প্লাইমাউথের একমাত্র গোলটি ম্যাকসেম তালোভিয়েরভের। উল্লেখ্য, এদিন নিয়মিত একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়ে মূলত রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়ে ছিলেন পেপ। সিনিয়র দলে সুযোগ পেয়েই নিজেদের মেলে ধরলেন নুনেজ রেইস-নিকো ও’রিলিরা।
 
ম্যান সিটি- ৩                :              প্লাইমাউথ- ১
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ