Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৮.২৫ শতাংশ হারে ইপিএফের সুদ, জারি বিজ্ঞপ্তি

অর্থমন্ত্রক ৮.২৫% হারে ইপিএফ সুদের বিজ্ঞপ্তি জারি করেছে। শীঘ্রই ৭.৫ কোটি কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বিস্তারিত পড়ুন।

৮.২৫ শতাংশ হারে ইপিএফের সুদ, জারি বিজ্ঞপ্তি
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে ৮.২৫ শতাংশ হারে ইপিএফ সুদ প্রদানের বিজ্ঞপ্তি জারি করল অর্থমন্ত্রক। এর ফলে শীঘ্রই দেশের প্রায় সাড়ে সাত কোটি কর্মী পিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকতে চলেছে। ২০২৫-২৬ আর্থিক বছরের নিরিখে ইপিএফ গ্রাহকরা এই সুদ পাবেন। মার্চ মাসে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে গ্রাহকদের ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে তিন মাস সময় লেগে গেল। বৃহস্পতিবারই শ্রমমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এমাসের শেষেই ইপিএফের এটিএম কার্ড এবং ইউপিআই পরিষেবা চালু হয়ে যাবে। শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করবে শ্রমমন্ত্রক। কর্মী পিএফের নতুন পরিষেবার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এবং পদাধিকার বলে ইপিএফওর চেয়ারম্যান মনসুখ মাণ্ডব্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ