Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৮ দফা দাবি নিয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে পরিবেশ কর্মীদের সাক্ষাৎ

রাজ্য পরিবেশ মন্ত্রী মনোজ ওরাওয়ের সঙ্গে পরিবেশ কর্মীদের ৮ দফা দাবি নিয়ে আলোচনা। জল, বায়ু, এবং দূষণ নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বিস্তারিত পড়ুন।

৮ দফা দাবি নিয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে পরিবেশ কর্মীদের সাক্ষাৎ
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ ওরাওয়ের সঙ্গে সাক্ষাত্ করলেন পরিবেশ কর্মীরা। শনিবার সকালে কিড স্ট্রিটে ‘সবুজ মঞ্চ’র প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবিপত্র প্রদান করেন। পাশাপাশি সেই দাবিপত্রের বিষয়গুলি নিয়ে আধঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়।  ‘সবুজ মঞ্চ’র সম্পাদক নব দত্ত জানান, বর্তমান ও বিগত সময় বন ও পরিবেশের বিষয়ে আমরা কী দেখেছি এবং সেগুলো নিয়ে আমাদের আপত্তির কথা আলোচনা হয়েছে। জল, জঙ্গল, বায়ু, শব্দ, বাজি, জলাশয়, পূর্ব কলকাতা জলাভূমি, পুকুর ভরাট, গাছ কাটা ও পরিবেশে নীতি নির্ধারণ নিয়ে কথাবার্তা হয়েছে। পরিবেশ দপ্তরের ভূমিকা ও বিশেষভাবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্নীতি ও অকার্যকর ভূমিকা নিয়েও কথা হয়েছে। দাবি সনদে ৮ দফা দাবি জানানো হয়েছে। অগাস্ট-সেপ্টেম্বর মাসে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মেদিনীপুর, কৃষ্ণনগর, কলকাতা, গোসাবায় পরিবেশ কর্মীদের নিয়ে একটি সম্মেলনের উদ্যোগ নিতে চলেছে ‘সবুজ মঞ্চ’। সম্মেলনে মন্ত্রী উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন বলে সংগঠন জানিয়েছে। ‘সবুজ মঞ্চ’র নব দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন শশাঙ্ক, দেবাশিস রায় ও শান্তনু চক্রবর্তী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ