Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আইটি’তে বাংলার উন্নতির কথা মানছে সারা দেশ: মুখ্যমন্ত্রী

রাজ্যে তথ্য-প্রযুক্তি (আইটি) শিল্পের উন্নতির কথা এখন গোটা দেশ স্বীকার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত বার্তা দিয়েছেন।

আইটি’তে বাংলার উন্নতির কথা মানছে সারা দেশ: মুখ্যমন্ত্রী
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে তথ্য-প্রযুক্তি (আইটি) শিল্পের উন্নতির কথা এখন  গোটা দেশ স্বীকার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত বার্তা দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখসহ মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রথম সারির  তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি রাজ্যে আইটি শিল্পতালুকে যুক্ত হচ্ছে। উন্নত পরিকাঠামো ও মেধার উপস্থিতির ফলেই এটা সম্ভব হয়েছে। জাতীয় সংবাদমাধ্যম এখন  রাজ্যে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির বিষয়টি তুলে ধরছে। রাজ্যে তথ্য-প্রযুক্তির এই সূর্যোদয় এবার দেশের নজরে আসছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ