Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এনসিসি ক্যাডেটদের নিয়ে বিশেষ জলযাত্রা অভিযান

এনসিসি ক্যাডেটদের নিয়ে বিশেষ জলযাত্রা অভিযান
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: এনসিসি’র ক্যাডেটদের নিয়ে আয়োজন করা হল  বিশেষ জলযাত্রা অভিযান। পশ্চিমবঙ্গ ও সিকিম ডাইরেক্টরেটের উদ্যোগে এই অভিযানের একেবারে শেষ পর্যায় ৭ ডিসেম্বর ভাগীরথী নদীতে ফরাক্কার এনটিপিসি থেকে সূচনা হয়েছে। ২৮ ডিসেম্বর কলকাতার নেভি জেটিতে শেষ হবে। নেতৃত্ব দিচ্ছেন এনসিসির পূর্বাঞ্চলীয় কলকাতা বিভাগের  কমান্ডেন্ট নাসের আহমেদ আজিজ। তিনি বলেন, এনসিসি ক্যাডেটদের শৃঙ্খলা পরায়ণতার পাশাপাশি সময়ানুবর্তিতার পাঠ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে নদীতে কীভাবে বোটিং করা হয়, নদীর গভীরতা বোঝার উপায় কী, জলপথে কোনও সমস্যায় পড়লে তার মোকাবিলা করার শিক্ষা দেওয়া হচ্ছে। 
Advertisement
এছাড়া নদী অববাহিকার শিল্প, সংস্কৃতি, সামাজিক অবস্থান এবং ঐতিহ্যের সঙ্গে ভাব বিনিময় করানো হচ্ছে অভিযানের সদস্যদের। মোট দুটি ইউনিটের ৯৬ জন ছেলেমেয়ে নিয়ে এই বিশেষ জলযাত্রা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যোগ্যতার বিচারে  ওই দলে দুটি ইউনিটের  ৪৮ জন যুবক ও ৪৮ জন যুবতী অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এদিন এনসিসি ক্যাডেট বাহিনী জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি এবং কাঠগোলাপ বাগান পরিদর্শন করেন। 
সম্পর্কিত সংবাদ