Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

এনকাউন্টারে খতম

এনকাউন্টারে খতম
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
একই পরিবারের পাঁচজনকে খুনের মামলায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল উত্তরপ্রদেশ পুলিস। শনিবার সকালে মিরাটে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে জামিল হুসেইন ওরফে নইম নামে ওই অভিযুক্তর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, গত ৯ জানুয়ারি লিসারি গেট এলাকায় সৎভাই মইন ও তাঁর পরিবারের আরও চার সদস্যকে খুন করে 
Advertisement
নইম। মৃতদের তিনজনই শিশু। তদন্তে নেমে পুলিস জানতে পারে, জমি বিবাদের জেরেই এই ঘটনা। তারপরই নইমের খোঁজে তল্লাশি শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হানা দেয় পুলিস। তখনই গুলির লড়াইয়ে প্রাণ হারায় নইম।
Advertisement
সম্পর্কিত সংবাদ