নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এনজেপিতে ট্রেন থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। মঙ্গলবার রাত ৭টা নাগাদ এনজেপিতে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় জিআরপি। তারা ট্রেনের কামরা থেকে গাঁজা সহ অভীক ধর নামে ব্যারাকপুরের এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের দেওয়া তথ্য অনুসারে জিআরপি কোচবিহার থেকে আরএক মহিলা সহ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম রুমা দত্ত ও স্বপন বর্মন। রেল পুলিস জানিয়েছে, ধৃত অমিতের কাছ থেকে ১০৭. ৬৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সে ওই গাঁজা কোচবিহার থেকে সংগ্রহ করে। তা কলকাতায় পাচার করা হতো। ধৃতের দেওয়া তথ্য অনুসারে বাকি দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও চারজন জড়িত রয়েছে বলে সন্দেহ। এনিয়ে তদন্ত শুরু হয়েছে।



