সংবাদদাতা, শিলিগুড়ি: এনজেপির রাজাহোলিতে খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম মহম্মদ নওসাদ ওরফে কাঞ্ছা। গত ১ নভেম্বর রাজাহোলিতে মহম্মদ জুহুরি নামে এক ব্যক্তিকে খুন করে কয়েকজন যুবক। মৃতের পরিবারের অভিযোগ, দাদাগিরি ট্যাক্স না দেওয়ায় মহম্মদ জুহুরিকে এলাকারই কয়েকজন যুবক পিটিয়ে খুন করে। এই ঘটনায় ১০ জনের নামে এনজেপি থানায় অভিযোগ দায়ের করে মহম্মদ জুহুরির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে একজন পরে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। তদন্তে পুলিস জানতে পারে জুয়া খেলাকে কেন্দ্র করে বচসা থেকে এই খুনের ঘটনা ঘটে।



