Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপি স্টেশনে সিকিমের গাড়ি থেকে তোলাবাজি, প্রতিবাদে থানা ঘেরাও  

এনজেপি স্টেশনে সিকিমের গাড়ি থেকে তোলাবাজি, প্রতিবাদে থানা ঘেরাও
 
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে চলছে দুষ্কৃতীদের তোলাবাজি। বাইরে থেকে স্টেশনে আসা গাড়ির চালকদের তারা হেনস্তা করছে। সিকিমের গাড়ি দেখলেই তারা টার্গেট করছে। এমনই অভিযোগ নিয়ে মঙ্গলবার নিউ জলপাইগুড়ি  থানা ঘেরাও করলেন সিকিমের গাড়িচালকরা।  
Advertisement
তাঁদের অভিযোগ, কয়েকদিন ধরে এনজেপি স্টেশন চত্ত্বরে সিকিমের গাড়ি চালকদের থেকে তোলাবাজি করা হচ্ছে। টাকা চেয়ে জুলুম করা হচ্ছে। সিকিমগামী গাড়িচালকরা এনজেপি স্টেশন বা সংলগ্ন এলাকা থেকে যাত্রী নিয়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এনজেপি স্টেশনে গড়ে ওঠা সিন্ডিকেট রাজ চালানো কিছু যুবকদের মোটা টাকা দিতে হচ্ছে। কোন গাড়িচালক টাকা দিতে অস্বীকার করলে জুটছে হেনস্তা। সিন্ডিকেটের দুষ্কৃতীরা তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। যার ফলে আতঙ্কে রয়েছেন সিকিমগামী গাড়ি চালকরা। এদিন এনজেপি থানা ঘেরাও করে প্রতিবাদে সরব হয় সিকিমগামী গাড়িচালকরা। থানা ঘেরাও কর্মসূচিতে সিকিমের গাড়িচালকদের পাশে দাঁড়ায় শহরের বিভিন্ন ট্যাক্সি ইউনিয়ন এবং গাড়িচালকদের সংগঠনও। তাদের দাবি, অবিলম্বে এনজেপি স্টেশন থেকে এই সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। সিকিমগামী গাড়িচালকদের সুরক্ষা দিতে হবে। 
এই বিষয়ে গ্যাংটকের গাড়ি চালক দীপক প্রসাদ বলেন, স্টেশন এলাকায় সম্প্রতি এই তোলাবাজি শুরু হয়েছে। যাত্রী তুলতে গেলেই জোর করে টাকা আদায় করছে এই দুষ্কৃতীরা। টাকা না দিলেই হেনস্তা করা হচ্ছে। আমরা চাই এসব বন্ধ হোক।
যদিও তাদের অভিযোগ মানতে নারাজ এনজেপি স্টেশনের জাতীয়তাবাদী ট্যাক্সি অ্যান্ড প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়ন। সংগঠনের সভাপতি উদয় সাহা বলেন, এমন কিছুর সঙ্গে আমাদের সংগঠনের কেউ জড়িত নয়। সিকিমেও একইভাবে আমাদের গাড়ি চালকরা যাত্রী তুলতে গেলে তাদের মোটা টাকা দিতে হয়। তবে আমরা এমন কাজ করি না।
সম্পর্কিত সংবাদ