Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী শিক্ষাবর্ষ থেকে ময়নাগুড়ি রোড হাইস্কুলে ইংরেজি মাধ্যমেও পঠনপাঠন

ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হতে চলেছে ময়নাগুড়ি রোড হাইস্কুলে

আগামী শিক্ষাবর্ষ থেকে ময়নাগুড়ি রোড হাইস্কুলে ইংরেজি মাধ্যমেও পঠনপাঠন
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হতে চলেছে ময়নাগুড়ি রোড হাইস্কুলে। আগামী শিক্ষাবর্ষ থেকে বাংলার পাশাপাশি ইংরেজিতেও পঠনপাঠন করা যাবে। সম্প্রতি শিক্ষাদপ্তর থেকে স্কুলকে চিঠি দিয়ে ইংরেজি মাধ্যম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। 

Advertisement

১৯৭৩ সালে স্থাপিত হয় ময়নাগুড়ি রোড হাইস্কুল। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) জলপাইগুড়ি বালিকা গোলে জানিয়েছেন, ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হলে এলাকায় ইংরেজি শিক্ষার প্রসার ঘটবে। বাংলায় পঠনপাঠন থাকছে। অনেক অভিভাবক সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে চান। তাঁদের সুবিধা হবে। 
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সাল থেকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হবে। প্রথম বছর পঞ্চম শ্রেণি থেকে ভর্তি নেওয়া হবে। এজন্য পঞ্চম শ্রেণিতে একটি ক্লাসে বাংলা, অন্য একটিতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা চলবে। এই স্কুলের সুনাম ছড়িয়ে আছে গোটা জলপাইগুড়ি জেলায়। এনসিসি, এনএসএস ইউনিট রয়েছে। এনসিসি’র শিক্ষক বিজন সাহা, এনএসএসের শিক্ষক সাধন সূত্রধর। কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে বিশেষ ভিডিও তৈরি করা হচ্ছে। সেটি শিক্ষাদপ্তরকে দেওয়া হবে। কন্যাশ্রীর দায়িত্বে রয়েছেন শিক্ষিকা মৌমিতা বেরা। এই স্কুলে মহিলা ফুটবল টিমও রয়েছে। রেফারি হিসেবে দায়িত্বে আছেন স্কুলের শিক্ষিকা উত্তরা মুর্মু। 
স্কুলে স্থায়ী ২৫ জন, পার্শ্বশিক্ষক পাঁচজন। ভোকেশনাল বিষয়ে শিক্ষক রয়েছেন একজন। স্কুলে আছে কম্পিউটার ল্যাব, দু’টি স্মার্ট ক্লাসরুম। সম্পূর্ণ স্কুল সিসি ক্যামেরায় মোড়া। ছাত্রছাত্রীদের জন্য আছে নিউজ পেপার ও ম্যাগাজিন কর্নার। বায়োমেট্রিক পদ্ধতিতে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অ্যাটেন্ডেন্স দেন। প্রতিদিন প্রার্থনার লাইনে মণীষীদের বাণী পাঠ করানো হয়। 
পড়ুয়াদের নিয়ে সপ্তাহে দু’দিন স্পোকেন ইংলিশ ক্লাস হয়। এজন্য আলাদা করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। অপরদিকে, পড়ুয়াদের নাচ ও গান শেখাতে বাইরে থেকে শিক্ষক আসেন। এসবের পাশাপাশি গল্পপাঠ, অঙ্কন, ক্যুইজ ও নাটক শেখানো হয়। 
প্রধান শিক্ষক শুভময় ঘোষ বলেন, আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১ হাজার ২৬৫। আনন্দের বিষয় আমরা আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে পঞ্চম শ্রেণি থেকেই শুরু করতে যাচ্ছি ইংরেজি মাধ্যমন। কারণ, অভিভাবকদের দীর্ঘদিন ধরে এই দাবি ছিল। পাশাপাশি রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার করার চেষ্টা চলছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ