Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাসেজের আগে উদ্দীপ্ত ইংল্যান্ড শিবির

শুক্রবার শুরু হচ্ছে বহুচর্চিত অ্যাসেজ। তার আগে মঙ্গলবার ইংল্যান্ডের নেটে ৩০ মিনিট বল করলেন পেসার মার্ক উড।

অ্যাসেজের আগে উদ্দীপ্ত ইংল্যান্ড শিবির
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারথ: শুক্রবার শুরু হচ্ছে বহুচর্চিত অ্যাসেজ। তার আগে মঙ্গলবার ইংল্যান্ডের নেটে ৩০ মিনিট বল করলেন পেসার মার্ক উড। পারথ স্টেডিয়ামে এটাই ছিল অ্যাওয়ে দলের প্রথম প্র্যাকটিস সেশন। গত সপ্তাহে হ্যামস্ট্রিংয়ে টানের জন্য ট্রায়াল ম্যাচে খেলেননি উড। মার্চে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ফলে উদ্বেগ বাড়ছিল শিবিরে। কিন্তু স্ক্যানে কোনও সমস্যা ধরা পড়েনি। এদিন উডের বোলিং দুশ্চিন্তা কমাছে সফরকারী দলের। 

Advertisement

ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ বলেছেন, ‘খুব জোরে বল করেছে উড। ওকে খেলেছি বলেই এটা জানি। ওর এই গতিই আমাদের আশাবাদী করে তুলছে।’ পারথ এমনিতেই পরিচিত গতিমত উইকেটের জন্য। সেজন্যই উডের সুস্থ হয়ে বল করা স্বস্তি আনছে। জোফ্রা আর্চারের সঙ্গে তিনি জুটি বাঁধবেন বলেই মনে করা হচ্ছে। আর দু’জনেরই অস্ত্র গতি। ইংল্যান্ডের আর এক পেসার জশ টাং বলেছেন, ‘আমাদের যা বোলিং আক্রমণ তাতে বিপক্ষের ২০ উইকেট পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ