Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দল ঘোষণা ইংল্যান্ডের, দ্বিতীয় টেস্টে নেই আর্চার

বেন স্টোকসের জমানায় টেস্টের দু’দিন আগে দল জানিয়ে দেওয়া ইংল্যান্ডের রীতি হয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেও সেই ধারাই বহাল।

দল ঘোষণা ইংল্যান্ডের, দ্বিতীয় টেস্টে নেই আর্চার
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: বেন স্টোকসের জমানায় টেস্টের দু’দিন আগে দল জানিয়ে দেওয়া ইংল্যান্ডের রীতি হয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেও সেই ধারাই বহাল। বুধবার প্রথম একাদশ জানিয়ে দিয়েছে তারা। গত ম্যাচের দলই অপরিবর্তিত রাখা হয়েছে। অথচ খবর ভাসছিল যে, এই টেস্টে ফিরতে চলেছেন জোফ্রা আর্চার। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে খেলানোর ভাবনা থেকে সরে আসে টিম ম্যানেজমেন্ট। পরের সপ্তাহে লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে সম্ভবত খেলানো হবে তাঁকে। ২০১৯ সালে ওখানেই টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। ৩০ বছর বয়সি কেরিয়ারের ১৪তম টেস্ট সেখানেই খেলতে পারেন। 

Advertisement

এদিন আর্চার অবশ্য প্র্যাকটিসও করেননি। জানা যায়, পারিবারিক সমস্যার কারণেই নাকি তাঁর এই অনুপস্থিতি। তবে মঙ্গলবার তিনি স্কোয়াডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই কনুইয়ের সমস্যায় ভুগছেন আর্চার। চার বছর আগে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে শেষবার টেস্টের আসরে নেমেছিলেন তিনি। গত সপ্তাহে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির বাকি চার টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত হন ৩০ বছর বয়সি পেসার। কিন্তু এজবাস্টনে টেস্টে বল হাতে দেখা যাবে না তাঁকে। প্রথম টেস্টের মতোই পেস বিভাগের দায়িত্ব সামলাবেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জস টং। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রথম এগারোয় জায়গা হয়নি আর্চার ছাড়াও স্যাম কুক, জেমি ওভারটন ও জেকব বেথেলের। তাঁদের কাউন্টি খেলার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, হেডিংলে টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে আয়োজক দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ