বিবাদে ইতি? সলমনের ছবির সাফল্য কামনা করলেন বিবেক ওবেরয়
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুক্তির অপেক্ষায় সলমন খানের ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সদ্য এই ছবির সাফল্য কামনা করলেন অভিনেতা বিবেক ওবেরয়। একসময় দুই অভিনেতার মধ্যে বিরোধ নিয়ে কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রির অন্দরে। তাই বিবেক সলমনের ছবির সাফল্য কামনা করায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সলমনের সম্পর্কের টানাপোড়েন ও বিবেকের সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে একসময় দুই অভিনেতার মধ্যে বিবাদ তুঙ্গে উঠেছিল। তাঁদের তিক্ততা নিয়ে বহু আলোচনা হয়েছে। তবে ধীরে ধীরে তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এর আগেও সলমনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিবেক। এবার তাঁর কাজের সাফল্যও চাইলেন। দুই তারকাকে একফ্রেমে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। 

Advertisement