দীর্ঘ বিরতির অবসান! ফের মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মঞ্চে ফিরছেন গায়িকা অলকা ইয়াগনিক। সৌজন্যে ‘কেয়া জামানা থা’ মিউজিক্যাল কনসার্ট। ইন্ডাস্ট্রিতে ৫০ বছর উপলক্ষ্যে সেই মিউজিক কনসার্ট আয়োজন করছেন পরিচালক সুভাষ ঘাই। আগামী ১১ ডিসেম্বরের অনুষ্ঠানে একাধিক সংগীতশিল্পী উপস্থিত থাকবেন। সেই তালিকায় রয়েছেন অলকাও। সম্প্রতি অলকার বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন সুভাষ। সেই প্রস্তাবে রাজি হয়েছেন গায়িকা। সুভাষ পরিচালিত ‘খলনায়ক’,‘তাল’, ‘পরদেশ’ সহ একাধিক ছবি সমৃদ্ধ হয়েছে অলকার গানে। সেই শিল্পী দীর্ঘদিন অসুস্থতার কারণে  মঞ্চ থেকে দূরে ছিলেন। শ্রবণশক্তি হারিয়ে ফেলার কারণে সংগীতসফর সাময়িক স্থগিত হয়েছিল তাঁর।  

Advertisement