Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টার, মৃত এক অভিযুক্ত

বারুইপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত। তদন্তে আরও এক অভিযুক্ত কবীর মোল্লা গ্রেপ্তার। বিস্তারিত পড়ুন।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টার, মৃত এক অভিযুক্ত
  • ৮ জুলাই, ২০২৬ ১০:৩৯
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: পুলিশের গুলিতে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। জানা গিয়েছে সূর্যপুরের ঘটনাস্থলে পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস। পুলিশের দাবি, অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে এক রাউন্ড গুলিও চালায়। এরপরে পাল্টা পুলিশ গুলি চালালে গুরুতর জখম হয় অভিযুক্ত। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পালাবদলের পর গণধর্ষণের মত নৃশংস ঘটনায় রাজ্যে প্রথম এনকাউন্টার। সেইসঙ্গে এনকাউন্টার এর তদন্তে গঠন হচ্ছে কমিশন। পাশাপশি বারুইপুরের এই ঘটনায় তদন্তে আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে এসটিএফ,  বারুইপুর এসওজি এবং জেলা পুলিশ। গ্রেপ্তারের পর বারুইপুর কাণ্ডে এখনও পর্যন্ত মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত কবীর মোল্লা ফেরার ছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী বসিরহাটে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। ধৃতকে বারুইপুরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া মনোভাব দেখিয়েছিলেন। এরপরই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ