নয়াদিল্লি: মাওবাদীদের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃতের নাম রঘু মিধিয়ামি। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছত্তিশগড়ে মাওবাদীদের সংগঠন মূলবাসী বাঁচাও মঞ্চ (এমবিএম)-এর নেতা। ইতিমধ্যে এমবিএমর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ছত্তিশগড় সররার। শুক্রবার এক বিবৃতিতি এনআইএ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারত বিরোধী কার্যকলাপ চালাতে অর্থ সংগ্রহ ও বিতরণ সহ বিভিন্ন কাজে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, মাওবাদীদের একাধিক সভা-সমিতির আয়োজন থেকে স্থানীয়দের যুক্ত করার দায়িত্বে ছিলেন রঘু। সেজন্য তিনি গ্রামের গরিব মানুষদের টার্গেট করতেন। প্রয়োজনে তাঁদের অর্থও দিতেন বলে অভিযোগ। ২০২৩ সালে এমবিএমের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিস। তাঁদের থেকে ৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। গত বছর মামলার তদন্তভার নেয় এনআইএ। রঘুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা।



