Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ভৌতিক ছবিতে ইমরান

ফের ভৌতিক ছবিতে অভিনয় করবেন অভিনেতা ইমরান হাশমি।

ভৌতিক ছবিতে ইমরান
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের ভৌতিক ছবিতে অভিনয় করবেন অভিনেতা ইমরান হাশমি। ছবির নাম ‘রুহ’। মিউজিক্যাল হরর ফিল্ম ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালে। ইতিমধ্যে ছবির ঘোষণা করেছেন নির্মাতারা। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। হরর ছবিতে ইমরানের পারফরম্যান্স সবসময়ই পছন্দ করেছেন দর্শক। ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’, ‘রাজ ৩’, ‘রাজ রিবুট’, ‘এক থি ডায়ান’-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে। ফের তিনি হরর ছবিতে কাজ করায় খুশি অনুরাগীরা। ছবিটি পরিচালনা করছেন মায়াঙ্ক শর্মা। এর আগে ওটিটি প্রজেক্ট ‘ব্রিথ’-এ প্রশংসিত মায়াঙ্কের কাজ। জানা গিয়েছে, ইতিমধ্যে চিত্রনাট্য তৈরি হয়েছে। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে মুম্বইয়ে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ