সংবাদদাতা, রাজগঞ্জ: শিকারপুর গ্রাম পঞ্চায়েতে সোমবার একদিনের হল শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ, হস্তশিল্প, তাঁতশিল্প, উৎকর্ষ বাংলা সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের ১১টি কাউন্টার করা হয়েছিল। তবে এদিন তেমন ভিড় ছিল না ক্যাম্পে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ক্যাম্প পরিদর্শন করেন। বিডিও বলেন, জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীনের নির্দেশে রাজগঞ্জ ব্লকে এমএসএমই ক্যাম্প শুরু হয়েছে।



