সংবাদদাতা, বাগডোগরা: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পদপ্তরের উদ্যোগে এমএসএমই ক্যাম্প হল মাটিগাড়ায়। বৃহস্পতিবার দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে মাটিগাড়া বিডিও অফিস চত্বরে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। উদ্যোক্তাদের এমএসএমই সম্পর্কে অবগত করার পাশাপাশি শংসাপত্র দেওয়া হয়। এদিন বিভিন্ন দপ্তরের বেশ কয়েকটি স্টল বসানো হয়। পশ্চিমবঙ্গ আর্টিসিয়ান কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ একাধিক পরিষেবা প্রদান করা হয় এই শিবিরে। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।



