Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এমএলএ কাপের চ্যাম্পিয়ন ডেঞ্জার ইলেভেন

এমএলএ কাপের চ্যাম্পিয়ন ডেঞ্জার ইলেভেন
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু স্মৃতি ট্রফি ও এমএলএ কাপের ফাইনাল খেলা রবিবার অনুষ্ঠিত হল। মানবাজার-১ ব্লকের কাদলাগোড়া গ্রামের স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু মেমোরিয়াল স্টেডিয়ামে খেলার আয়োজন করা হয়। ফাইনালে এসআরএস অ্যাকাডেমি পুঞ্চা বনাম ডেঞ্জার ইলেভেন পুরুলিয়া মুখোমুখি হয়। ১-০গোলে চ্যাম্পিয়ন হয় ডেঞ্জার ইলেভেন। উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যরানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত সহ অন্যান্যরা। এদিন ফুটবল খেলা দেখতে ভিড় জমান এলাকার ফুটবলপ্রেমীরা। ফাইনাল খেলায় দু’টি দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ