Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এমএলএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঝাড়গ্রাম পুলিস একাদশ

এমএলএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঝাড়গ্রাম পুলিস একাদশ
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে এমএলএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল ঝাড়গ্রাম পুলিস একাদশ। রবিবার ডেবরা হরিমতি হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঝাড়গ্রাম পুলিস একাদশ ও ডেবরা অন্নপূর্ণা এন্টারপ্রাইজ দল অংশ নেয়। ঝাড়গ্রাম টাইব্রেকারে ৩-১ গোলে জয়ী হয়। গত ২৩ নভেম্বর থেকে এই ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এদিন চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। বিধায়ক ছাড়াও বিডিও প্রিয়ব্রত রাড়ি সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ