Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আরডিএক্স ফাটবে দাবি করে ই-মেল, হইচই স্বাস্থ্যভবনে

চারটি আরডিক্স বিস্ফোরক ভর্তি আইইডি ফাটবে বলে দাবি করে পাঠানো এক ই-মেল বার্তাকে কেন্দ্র করে সোমবার হইচই ছড়াল স্বাস্থ্যভবনে।

আরডিএক্স ফাটবে দাবি করে ই-মেল, হইচই স্বাস্থ্যভবনে
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চারটি আরডিক্স বিস্ফোরক ভর্তি আইইডি ফাটবে বলে দাবি করে পাঠানো এক ই-মেল বার্তাকে কেন্দ্র করে সোমবার হইচই ছড়াল স্বাস্থ্যভবনে। 

Advertisement

এদিন ভোরে ৪টে ১৯ মিনিটে অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার (প্রশাসন) ই-মেল আইডিতে পাঠানো হয় সেই বার্তা। নিজেদের ‘মাদ্রাজ টাইগার’ বলে দুই ব্যক্তি দাবি করে জানায়, এদিন দুপুর ১টা ১৩ মিনিটে ফাটবে বিস্ফোরকগুলি। ‘পাক জিন্দাবাদ’ বলে লিখে অফিস খালি করতে এবং লোকজনকে সরিয়ে দেওয়ার কথাও বলা হয় ই-মেলে। এইসব পড়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তা স্বাস্থ্যসচিবকে বিষয়টি জানান। তিনি খবর দেন পুলিসে। ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড নিয়ে বিধাননগর কমিশনারেট থেকে পুলিসবাহিনী চলে আসে স্বাস্থ্যভবনে। তন্নতন্ন করে খুঁজেও কিছু মেলেনি। ভুয়ো ই-মেলটি কে বা কারা পাঠাল, তার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ