Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এলটিসিতে এবার এসি কোচের ভাড়া পাবেন রাজ্য সরকারের কর্মীরা  

এলটিসিতে এবার এসি কোচের ভাড়া পাবেন রাজ্য সরকারের কর্মীরা
 
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের সব শ্রেণির কর্মী এখন থেকে এলটিসি-এইচটিসি-তে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীততাপনিয়ন্ত্রিত (এসি) শ্রেণির ভাড়া পাবেন। অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। যে কর্মীদের মূল বেতন ৫০ হাজার টাকার কম, তাঁরা এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। এর থেকে বেশি মূল বেতনের কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যে ট্রেনগুলিতে শুধু চেয়ারকার আছে, সেখানে এসি শ্রেণির ভাড়া মিলবে। এলটিসি নিয়ে জাহাজে করে আন্দামান বা লাক্ষাদ্বীপ গেলে ৫০ হাজারের বেশি টাকার মূল বেতনের কর্মীরা প্রথম বা এ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। তার থেকে কম বেতনের কর্মীরা দ্বিতীয় বা বি শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। 
Advertisement
এলটিসি সংক্রান্ত এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।  এতদিন এলটিসি সংক্রান্ত যে সরকারি বিজ্ঞপ্তি ছিল, তাতে কর্মীরা ট্রেনে কোন শ্রেণির ভাড়া পাবেন, তা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। কর্মীরা  যে শ্রেণির ভাড়া  পাওয়ার যোগ্য, সেটাই পাবেন— এটা বলা ছিল। সরকারি সূত্রের খবর গ্রুপ সি এবং  ডি শ্রেণির কর্মীদের কেউ কেউ এলটিসি বা এইচটিসিতে স্লিপার শ্রেণির ভাড়া পেতেন। এখন থেকে সবাই এসি শ্রেণির ভাড়া পাবেন। কর্মীরা ৫ বছর অন্তর সপরিবারে ভ্রমণ ভাতা পান।
সম্পর্কিত সংবাদ