Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ধূপগুড়িতে ফের মালগাড়ির ধাক্কায় হাতির মৃত্যু

ডাউন মালগাড়ি’র ধাক্কায় আবারও হাতির মৃত্যুর ঘটনা ঘটল। একইসঙ্গে একটি হাতি গুরুতর জখমও হয়েছে

ধূপগুড়িতে ফের মালগাড়ির ধাক্কায় হাতির মৃত্যু
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডাউন মালগাড়ি’র ধাক্কায় আবারও হাতির মৃত্যুর ঘটনা ঘটল। একইসঙ্গে একটি হাতি গুরুতর জখমও হয়েছে। আজ, রবিবার ভোরে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ভোটপাড়ার নামাপাড়া এলাকায় একটি মালগাড়ির ধাক্কায় একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়। রেললাইন থেকে প্রায় ২০০ মিটার দূরে লোকালয় থেকে ওই হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য হাতিটি লাইনের পাশেই ছিটকে পড়ে রয়েছে। ওই হাতিটির বর্তমানে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে রেল ও বনবিভাগের আধিকারিকরা পৌঁছেছেন।

Advertisement

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বীরপাড়ার দলগাঁও রেঞ্জ থেকে পাঁচটি হাতি কাজিপাড়া হয়ে মেখলিগঞ্জের উছলপুকুরি এলাকায় ঢুকে পড়েছিল। পরে ওই হাতিগুলিকে ফের তাড়িয়ে দলগাঁও রেঞ্জের দিকে নিয়ে আসার চেষ্টা চলছিল। কিন্তু এই এলাকা দিয়েই হাতির দল ফিরে আসতে পারে, এমন কোনও পূর্বাভাস ছিল না। আর সেই অপ্রস্তুতির জেরেই ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ