Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দলীয় কার্যালয়ের দেওয়াল থেকে আবর্জনার স্তূপে মমতা-অনুব্রত-চন্দ্রনাথের ছবি, বোলপুরে চাঞ্চল্য

এক সময় যে ছবিগুলি টাঙানো থাকত দলীয় কার্যালয়ের দেওয়ালে, সেই ছবিই এবার দেখা গেল আবর্জনার স্তূপে।

দলীয় কার্যালয়ের দেওয়াল থেকে আবর্জনার স্তূপে মমতা-অনুব্রত-চন্দ্রনাথের ছবি, বোলপুরে চাঞ্চল্য
  • ২৭ আগস্ট, ২০২৬ ১৩:৩৩
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: এক সময় যে ছবিগুলি টাঙানো থাকত দলীয় কার্যালয়ের দেওয়ালে, সেই ছবিই এবার দেখা গেল আবর্জনার স্তূপে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ছবি উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল বোলপুরের ৭ নম্বর ওয়ার্ডে।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই এলাকায় সাফাইয়ের কাজ চলাকালীন একটি বস্তার ভিতর থেকে বেশ কয়েকটি বাঁধানো ছবি উদ্ধার করেন সাফাই কর্মীরা। উদ্ধার হওয়া ছবির মধ্যে বয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের বাঁধানো ছবি। পাশাপাশি রয়েছে  চন্দ্রনাথ সিংহের সঙ্গে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার ছবিও।
ছবিগুলি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান পথচলতি মানুষজন। বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধার হওয়া ছবিগুলি একসময় ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয়ে টাঙানো থাকত। সেখান থেকে কীভাবে ছবিগুলি বস্তাবন্দি হয়ে আবর্জনার স্তূপে এল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। তবে কে বা কারা ছবিগুলি সেখানে ফেলেছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। বিষয়টি নিয়ে এখনও তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায় নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ