Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নাগরাকাটায় দলছুট দাঁতাল, লাটাগুড়িতে রাস্তা পারাপার করতে দেখে দাঁড়াল গাড়ি

বৃহস্পতিবার নাগরাকাটা ও লাটাগুড়িতে ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে হাতি দেখতে পর্যটক বোঝাই গাড়ি দাঁড়িয়ে পড়ে। দুপুর ৩টে নাগাদ লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধামের কাছে একপাল হাতি জাতীয় সড়ক পারাপার করছিল।

নাগরাকাটায় দলছুট দাঁতাল, লাটাগুড়িতে রাস্তা পারাপার করতে দেখে দাঁড়াল গাড়ি
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার নাগরাকাটা ও লাটাগুড়িতে ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে হাতি দেখতে পর্যটক বোঝাই গাড়ি দাঁড়িয়ে পড়ে। দুপুর ৩টে নাগাদ লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধামের কাছে একপাল হাতি জাতীয় সড়ক পারাপার করছিল। সেই হাতির দলটিকে দেখতেই ভিড় জমান সাধারণ পথচারী সহ পর্যটকরা। অন্যদিকে, নাগরাকাটার জলঢাকা সেতুর কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি দাঁতাল হাতি প্রায় দু’ঘণ্টা ঘোরাঘুরি করছিল। সেই দাঁতালটিকে দেখতে ওই রুট ব্যবহার করা গাড়ি, বাইক দাঁড়িয়ে যায়। খবর পেয়ে আশেপাশে থাকা পর্যটকরাও চলে আসেন। অনেকেই হাতিটির ছবি ক্যামেরায় বন্দি করেন। 

Advertisement

জলপাইগুড়ি শহর থেকে আসা রোহিত রায়, সঞ্জয় হেলা, রোহন মাহাত ও সুরজ রায় বলেন, আমরা এসেছিলাম লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধামে বেড়াতে। বাইক দাঁড় করিয়ে মহাকাল ধামের পুজো দেখছিলাম। হঠাৎই হাতির চিৎকার শুনতে পাই। এরপর আমরা সতর্ক হয়ে যাই। কিছুক্ষণ পর দেখি লাইন দিয়ে বাচ্চা থেকে বড় একপাল হাতি রাস্তা পারাপার করছে। হাতির দলটির ছবি মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেছি। অনেকেই গাড়ি থামিয়ে হাতির ছবি তোলেন। 
ময়নাগুড়ি থেকে আসা এক পর্যটক মৌটুসি শীল বলেন, আমরা চাপড়ামারি বেড়াতে এসেছিলাম। হঠাৎ গাইডের কাছে খবর আসে জলঢাকার কাছে হাতি বেরিয়েছে। শুনেই দেরি না করে গাড়ি ঘুরিয়ে জলঢাকাতে চলে আসি। দলছুট একটি হাতিকে দেখতে পেলাম ঘোরাঘুরি করছে। সন্ধ্যা পর্যন্ত হাতিটি সেখানেই ছিল। আমাদের সঙ্গেও প্রচুর মানুষ গাড়ি দাঁড় করিয়ে দাঁতাল হাতি দেখেছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ