Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়াল ভেঙে গজ বাহিনীর হানা! সাবাড় চাল, ডাল, সবজি

উত্তরবঙ্গে ফের হাতির হানা। এবার আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের আন্দুবস্তিতে ৮১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল, লবণ সবজি খেয়ে সাবাড় করল হাতির দল।

আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়াল ভেঙে গজ বাহিনীর হানা! সাবাড় চাল, ডাল, সবজি
  • ৬ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

আলিপুরদুয়ার, সংবাদদাতা: উত্তরবঙ্গে ফের হাতির হানা। এবার আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের আন্দুবস্তিতে ৮১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল, লবণ সবজি খেয়ে সাবাড় করল হাতির দল। বৃহস্পতিবার মাঝরাতে চিলাপাতা রেঞ্জের জঙ্গলের হাতির দল এই কাণ্ড ঘটিয়েছে। 

Advertisement

রাতে হাতির দলের বিকট চিৎকার শোনার পরেও বনদপ্তরের বর্তমান বিধিনিষেধ মেনে বাসিন্দারা কেউ ঘর থেকে বের হন নি। ফলে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার সকালে গিয়ে বাসিন্দারা দেখেন হাতির দল কোনও কিছু আস্ত রাখেনি। সমস্ত খাবার সাবার করে দিয়ে চলে গিয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই বিষয়টি বিডিওকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিভীষন রাভা বলেন, "রাতে হাতির বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার সাহস হয়নি। তাছাড়া বনদপ্তর এখন রোজ মাইকিং করে লোকালয়ে হাতি ঢুকলে বাড়িতে থাকার কথা বলছে।" মথুরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দেবেন্দ্র রাভা বলেন, "দল নয়। চিলাপাতা জঙ্গলের একটাই দাঁতাল হাতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা দেওয়াল ভেঙে সমস্ত খাবার সাবার করে দিয়ে গিয়েছে। বিডিওকে বিষয়টি জানিয়েছি।"

Advertisement
সম্পর্কিত সংবাদ