Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিবেশনায় লাবণ্য

ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অব জিরনোটোলজি সংস্থার উদ্যোগে সম্প্রতি রোটারি সদনে আয়োজিত হল ‘লাবণ্য’ শীর্ষক এক অনুষ্ঠান।

পরিবেশনায় লাবণ্য
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অব জিরনোটোলজি সংস্থার উদ্যোগে সম্প্রতি রোটারি সদনে আয়োজিত হল ‘লাবণ্য’ শীর্ষক এক অনুষ্ঠান। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডান্স থেরাপির সহায়ক পদ্ধতির দ্বারা কীভাবে নড়াচড়া, অভিব্যক্তি মানসিক সুস্থতা সম্ভব, সেটাই তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রবীণদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার পাশাপাশি ক্যানসার থেকে সেরে ওঠা ব্যক্তিদের অনুপ্রেরণামূলক গল্প বলা হয়। অনুষ্ঠানের সূচনা হয় এষা চক্রবর্তীর সরস্বতী বন্দনার মধ্যে দিয়ে। সুস্মিতা চৌধুরী, মালা মুখোপাধ্যায় ঘোষ, উদিতা ঘোষ সরকার, কল্যাণ দে সহ শিল্পীদের  পরিবেশনা অত্যন্ত উপভোগ করেন দর্শক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ