Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

এপ্রিলেই দু'দফায় নির্বাচন বাংলায়, ঘোষণা কমিশনের

প্রকাশিত হল বাংলার নির্বাচন ২০২৬ নির্ঘন্ট। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন

এপ্রিলেই দু'দফায় নির্বাচন বাংলায়, ঘোষণা কমিশনের
  • ১৫ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ মার্চ: প্রকাশিত হল বাংলার নির্বাচন ২০২৬ নির্ঘন্ট। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। এ বার রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

Advertisement

ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। এই দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল, যেখানে বাকি ১৪২টি আসনে ভোট পড়বে। ভোট গণনা হবে ৪ মে। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি করা হল আদর্শ নির্বাচন বিধি। এর ফলে এখন থেকে রাজ্য সরকার কোনও নতুন নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না। পাশাপাশি প্রশাসনের নিয়ন্ত্রণও নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ৭ মে ২০২৬। তাই তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে পশ্চিমবঙ্গ।
তার পরেই নতুন সরকার গঠন হবে রাজ্যে। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম প্রথম থেকেই এক বা দু’দফায় ভোটের দাবি জানিয়ে এসেছিল। তাঁদের দাবিকেই মান্যতা দিল নির্বাচন কমিশন। 

তবে এবিষয়ে রাজ্যের কোনও মন্তব্য পাওয়া যায়নি।  এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এখনও পর্যন্ত কমিশনের ঘোষণা অনুযায়ী মোট ৬ লক্ষ ৪৪ হাজার ভোটার অংশ নেবে ভোটে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন। পাঁচ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৭ কোটি ৪০ লক্ষ। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য অসমে ভোট হবে এক দফায়। তাছাড়াও কেরল, তামিলনাড়ু, পদুচেরিতে এক দফায় হবে নির্বাচন।

Advertisement
সম্পর্কিত সংবাদ