Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

১২ পুলিশ সুপারকে বদলি কমিশনের,  সরিয়ে দেওয়া হল কলকাতার তিন ডিসিপি-কেও

বুধবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ রূপায়ণের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। ভোট ঘোষণার পরে এত তড়িঘড়ি রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে এমন বদল নিয়ে রাজনীতির আঙিনায় ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

১২ পুলিশ সুপারকে বদলি কমিশনের,  সরিয়ে দেওয়া হল কলকাতার তিন ডিসিপি-কেও
  • ১৭ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ মার্চ: ভোটের আগে ফের রাজ্যের পুলিশ প্রশাসনে বড় রদবদলের নির্দেশ নির্বাচন কমিশনের। সোমবার রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা এবং কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর ২৪ ঘণ্টার মধ্যে বদলির নির্দেশিকা এল পাঁচ পুলিশ জেলা সহ ১২ পুলিশ সুপারের। সেইসঙ্গে এডিজি উত্তর এবং এডিজি দক্ষিণবঙ্গকে সরিয়ে দেওয়া হয়েছে। আসানসোল-দুর্গাপুর, হাওড়া, বারাকপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রধান পদেও আসছেন নতুন লোক। শুধু তা-ই নয়, কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দিল কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন ২০১৫ সালের ব্যাচের আইপিএস অফিসার ওয়াই শ্রীকান্ত জগন্নাথরাও। পাশাপাশি কলকাতা পুলিশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব ডিভিশনের ডিসি’দের পুলিশ সুপার করে পাঠানো হচ্ছে জেলায়।

Advertisement

আগামীকাল, বুধবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ রূপায়ণের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। ভোট ঘোষণার পরে এত তড়িঘড়ি রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে এমন বদল নিয়ে রাজনীতির আঙিনায় ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

মালদহের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর দায়িত্ব পেয়েছেন অনুপম সিং। পশ্চিম মেদিনীপুরের এসপিকে সরিয়ে দিল নির্বাচন। পাপিয়া সুলতানা জেলার এসপি পদে দায়িত্ব নিতে চলেছেন। কোচবিহারেও এসপি বদল হল। সন্দীপ কাররার জায়গায় নতুন এসপি হলেন যশপ্রীত সিং। মুর্শিদাবাদের এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় বসানো হল শচীনকে। একইসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমানকে সরিয়ে সুরিন্দর সিংকে সেই পদে বসানো হল। সরিয়ে দেওয়া হল ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপিকে। নতুন দায়িত্ব পেয়েছেন ঈশানী পাল।

একঝলকে ১২ জেলার নতুন পুলিশ সুপারের নাম:

কোচবিহার: জসপ্রীত সিং

বীরভুম: সূর্যপ্রতাপ যাদব

হুগলী গ্রামীণ: কুমার সানি রাজ

মালদহ: অনুপম সিং

পূর্ব মেদিনীপুর: অংশুমান সাহা

পশ্চিম মেদিনীপুর: পাপিয়া সুলতানা

মুর্শিদাবাদ: শচীন

জঙ্গীপুর: সুরিন্দর সিং

ইসলামপুর: রাকেশ সিং

বসিরহাট: অলোকনন্দ ধাওয়াল

বারাসত: পুষ্পা

ডায়মন্ডহারবার: ঈশানী পাল

Advertisement
সম্পর্কিত সংবাদ