Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে জখম বৃদ্ধা

ঝাড়গ্রামে শনিবার রাতে হরিনাম সংকীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির হানায় এক বৃদ্ধা গুরতর জখম হয়েছেন।

ঝাড়গ্রামে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে জখম বৃদ্ধা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে শনিবার রাতে হরিনাম সংকীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির হানায় এক বৃদ্ধা গুরতর জখম হয়েছেন। বছর ৬২-র‌ বৃদ্ধার নাম সাইবানী নায়েক। তাঁর বাড়ি নেদবহড়া গ্ৰাম পঞ্চায়েতের সরো গ্ৰামে। ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিট এলাকায় ঘটনাটি ঘটে। 

Advertisement

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মাসাংডিহি গ্ৰামে সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। সরো গ্ৰামের ১০-১২জন বাসিন্দার সঙ্গে বৃদ্ধা সাইবনীদেবী সন্ধ্যায় সংকীর্তন শুনতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে আচমকা দলছুট একটি হাতির সামনে তিনি পড়ে যান। হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। হাতিটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সঙ্গীরা উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। 
স্থানীয় বাসিন্দা স্বপন পাতর বলেন, এলাকায় একাধিক দলছুট হাতি ঘুরে বেড়াচ্ছে। সৌভাগ্যক্রমে বৃদ্ধা এখন সুস্থ আছে। পুকুরিয়ার বিট অফিসার সোমনাথ ঘোষ বলেন, এলাকার চারিদিকে হাতি রয়েছে‌। মাইকিং করে সচেতন করা হচ্ছে। বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে ঝাড়গ্ৰাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করানো হয়েছে। আপাতত ভাল আছেন। একজন বনকর্মীকে হাসপাতালে বৃদ্ধার দেখা শোনার জন্য রাখা হয়েছে। যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করেছে বনদপ্তর।

Advertisement
সম্পর্কিত সংবাদ