Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পারিবারিক বিবাদে অগ্নিদগ্ধ প্রৌঢ়া, বাঁশবেড়িয়ায় চাঞ্চল্য

মঙ্গলবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে রাস্তায় ছুটে বেরিয়ে আসেন ওই গৃহবধূ।

পারিবারিক বিবাদে অগ্নিদগ্ধ  প্রৌঢ়া, বাঁশবেড়িয়ায় চাঞ্চল্য
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পারিবারিক বিবাদের জেরে অগ্নিদগ্ধ হলেন এক প্রৌঢ়া। মঙ্গলবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে রাস্তায় ছুটে বেরিয়ে আসেন ওই গৃহবধূ। ঘটনার জেরেই বাঁশবেড়িয়ার বেলতলায় চাঞ্চল্য ছড়ায়। মীনাদেবী চৌধুরী নামে ওই মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে আগুন নেভান। তারপরে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় মীনাদেবীর বড় জা বিন্দু চৌধুরীকে পুলিস আটক করেছে। গৃহবধূর মেয়ে দাবি করেছেন, তাঁর মায়ের গায়ে জেঠিমা আগুন দিয়ে দিয়েছে। পারিবারিক বিবাদের কারণেই ও‌‌ই ঘটনা ঘটেছে। যদিও মীনাদেবীর স্বামী রামবাবুর চৌধুরী বলেন, ঘটনার সময় আমি বাইরে ছিলাম। স্থানীয়দের কাছে জানতে পারি, আমার স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। অভিযুক্ত বিন্দুদেবী বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই মীনা আমার সঙ্গে ঝামেলা করত। মাঝে মাঝে আত্মঘাতী হওয়ার ভয় দেখাত। আগেও একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। মঙ্গলবার রাতেও সে নিজেই গায়ে আগুন দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আমি কিছুই করিনি। তবে হ্যাঁ, আমাদের মধ্যে পারিবারিক বিবাদ ছিল।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দুই জা’য়ের মধ্যে পারিবারিক বিবাদ দীর্ঘদিনের। সম্পত্তি নিয়ে সেই বিবাদ মঙ্গলবার রাতেও হয়েছিল। দু’পক্ষের মধ্যে তুমুল বিবাদের পরে রাতে অগ্নিদগ্ধ হন মীনাদেবী। তাতেই চাঞ্চল্য ছড়ায়। চুঁচুড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মীনাদেবীর অবস্থা আশঙ্কাজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। চুঁচুড়া থানার পুলিস জানিয়েছে, অভিযুক্ত বিন্দুর স্বামী শ্যামল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ