‘বকেয়া বিদ্যুৎ বিল’, ২ লক্ষ খোয়ালেন বাগুইআটির বৃদ্ধ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিদ্যুৎ বিল বকেয়া আছে। পেমেন্ট না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। প্রতারকদের এই ধরনের ফোন সম্পর্কে অনেকেই সচেতন। কারণ, এভাবে প্রতারণার কৌশল বহু পুরনো। কিন্তু, সেই প্রতারণার ফাঁদে পড়েই দুই লক্ষ টাকা খোয়ালেন বাগুইআটির এক বৃদ্ধ। এ ব্যাপারে তিনি শনিবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধকে প্রতারকরা ফোন করেছিলেন বিদ্যুৎ দপ্তরের অফিসার পরিচয়ে। তারপর তাঁর হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হয়। প্রতারকদের কথা মতো সেই লিঙ্কে ক্লিক করেন তিনি। তারপরই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা ডেবিট হয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ডিজিটাল তথ্যের উপর ভিত্তি করে দুষ্কৃতীদের খোঁজ চলছে।

Advertisement