Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্ষণের অভিযোগে ধৃত প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টা

হাসপাতালের ভিতর ধর্ষণের অভিযোগে ধৃত এক প্রৌঢ় আত্মহত্যার চেষ্টা করলেন।

ধর্ষণের অভিযোগে ধৃত প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টা
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হাসপাতালের ভিতর ধর্ষণের অভিযোগে ধৃত এক প্রৌঢ় আত্মহত্যার চেষ্টা করলেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার ছোট মোল্লাখালিতে। জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বিমল মণ্ডল নামে ওই প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর রবিবার রাতে গ্রামবাসীরা তাঁকে ল্যাম্প পোস্টে বেঁধে মারধর করে। পুলিস বিমলবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতে লুঙ্গির একাংশ ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে হাসপাতাল ও পুলিসের তৎপরতায় রক্ষা পান। তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। গণধোলাই ও ধর্ষণ সংক্রান্ত দু’টি পৃথক অভিযোগ হয়েছে থানায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ