Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

ওয়েব সিরিজ দেখে খুনের ছক, মথুরায় ধৃত বৃদ্ধ

ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে খুনের পরিকল্পনা ৬২ বছর বয়সি সফ্টওয়্যার কনসালটেন্টের। পূর্ব দিল্লির ঘটনায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওয়েব সিরিজ দেখে খুনের ছক, মথুরায় ধৃত বৃদ্ধ
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে খুনের পরিকল্পনা ৬২ বছর বয়সি সফ্টওয়্যার কনসালটেন্টের। পূর্ব দিল্লির ঘটনায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আমেরিকান ওয়েব সিরিজ ‘দ্য স্টেয়ারকেস’ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অভিযুক্ত কমল সিং। গত ৩০ জুলাই পূর্ব দিল্লির বাড়িতে ছিলেন কমল সিং ও তাঁর স্ত্রী কোমল। অভিযোগ, দুপুর সাড়ে ১২টা নাগাদ বারান্দায় কাপড় মেলতে গিয়েছিলেন কোমল। তখনই পিছন থেকে ছুরি নিয়ে হামলা করেন বৃদ্ধ। আহত অবস্থাতেই ছুটে রান্নাঘরে চলে যান কোমল। সেখান থেকেও তাঁকে টেনে হিঁচড়ে বের করেন অভিযুক্ত। ধারালো কাঁচি দিয়ে একাধিকবার আঘাত করেন। রাতে বাড়ি ফিরে ছেলে গৌরব মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযোগ, ঘটনার পর রক্তমাখা পোশাক ও খুনের অস্ত্র নিয়ে পালিয়ে যান কমল। ব্যাগটি ফেলে দেন পথে। এরপর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে নেন। তদন্তে নেমে পুলিশ মোবাইলের লোকেশন, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে। মথুরা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। জেরায় কমল দাবি করেছেন, গত কয়েক বছর নিত্যদিন স্ত্রীয়ের সঙ্গে অশান্তি হত তাঁর। সেই কারণে ওয়েব সিরিজ দেখে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ