Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাহাঙ্গিরের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ দায়ের করলেন একুশের বিজেপি প্রার্থী

ফলতা থানায় তৃণমূল নেতা জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ২০২১-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধান পাড়ুই।

জাহাঙ্গিরের বিরুদ্ধে ফলতা থানায়  অভিযোগ দায়ের করলেন একুশের বিজেপি প্রার্থী
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: ফলতা থানায় তৃণমূল নেতা জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ২০২১-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধান পাড়ুই। আদালতের নির্দেশে তিনি ফলতা থানা, ডায়মন্ডহারবার পুলিশ সুপার অফিস থেকে শুরু করে ইডি’র কাছে অভিযোগ জমা দিয়েছেন। বিধান পাড়ুই এক সময় ছিলেন সিপিএমের লড়াকু নেতা। ফলতা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন তিনি। জাহাঙ্গির যখন থেকে ক্ষমতাধর হয়ে উঠতে শুরু করেন, বিধানবাবুর রাজনৈতিক ক্ষমতা ততই খর্ব হতে থাকে। বিজেপি প্রার্থী হিসাবে তিনি ৭৬ হাজার ৪০৫ ভোট পেয়েছিলেন। তাঁর বিপক্ষে থাকা তৃণমূল প্রার্থী শংকর নস্কর পেয়েছলেন ১ লক্ষ ১৭ হাজার ১৩৯ ভোট। বিধানবাবুর অভিযোগ ছিল, সেই ভোটে জাহাঙ্গির বাহিনী ব্যাপক ভোট লুট করে। কয়েক হাজার ভোটারকে খুন  ও বাড়ি ভাঙচুরের হুমকি দিয়ে  ঘর থেকে বেরতেই দেওয়া হয়নি। তাদের আধার কার্ড, ভোটার কার্ড কেড়ে নিয়ে নিজেদের হেপাজতে রেখে দিয়েছিল তৃণমূল। শুধু তাই নয়, একাধিক ইভিএম মেশিন গায়েব করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এসব কারণে তিনি হেরে যান। অভিযোগ তোলার পর বিধানবাবুর উপরেও হামলা হয়। তিনি বলেন, ‘গত পাঁচ বছর আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। আদালতের দ্বারস্থ হই। আদালতের নির্দেশে ফলতা থানা, পুলিশ সুপার ও ইডি’র কাছে জাহাঙ্গিরের নামে তথ্যপ্রমাণ সহ অভিযোগ করেছি। উনি কোনো কাজ না করে লাখ লাখ টাকা রোজগার ও বিঘের পর বিঘে জমি কিনলেন কীভাবে? এনিয়ে তদন্তের দাবি জানিয়েছি।’ এই আবহে আজ, শনিবার ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ