Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসার টোপ দিয়ে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত

এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসার টোপ দিয়ে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করার টোপ দিয়ে ৪৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম চিরঞ্জিৎ মান্না। বাঁকুড়ার ইন্দাস থানার আকুইয়ে তার বাড়ি। বর্তমানে সে বর্ধমান শহরের বাদামতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। মঙ্গলবার সকালে ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন সিজেএম।পুলিস জানিয়েছে, চিরঞ্জিৎ নিজেকে বর্ধমানের আঞ্চলিক পরিবহণ দপ্তরের ল’ক্লার্ক হিসেবে পরিচয় দেয়। তার সঙ্গে বর্ধমান শহরের লস্করদিঘির বাসিন্দা মাসুদ মল্লিকের পরিচয় ছিল। তাঁকে সে এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করার জন্য টোপ দেয়। ব্যবসার নাম করে মাসুদ ও তাঁর অন্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৭ লক্ষ টাকা নেয় সে। আরও বেশ কয়েকজনের কাছ থেকে ব্যবসার টোপ দিয়ে সে টাকা নেয়। কিন্তু, সে টাকা ফেরত দেয়নি। এনিয়ে মাসুদ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ব্যবসা করার নাম করে ৪৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত।দরজার তালা ভেঙে বাড়ি থেকে ৭০ হাজার টাকা ও দামি পোশাক চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম তারক পুরকাইত। বর্ধমান শহরের তেজগঞ্জের দাসপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, কিছুদিন আগে শহরের খাগড়াগড় এলাকার বাসিন্দা সৈয়দ সামসের আলির বাড়িতে দরজার তালা ভেঙে চুরি হয়। ঘর থেকে ৭০ হাজার টাকা ও দামি পোশাক নিয়ে পালায় চোরে। সেই ঘটনা তারককে গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ