Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

একুশের সম্মান পালনে সাহা টেক্সটাইল

‘ভালোবাসা থাক ভালো ভাষাতেই’— এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর ভাষা দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে সাহা টেক্সটাইল পরিবার। এবছরও তার ব্যত্যয় নয়। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত ও জব্বরদের আত্মবলিদানকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে এই দিবস পালিত হয়।

একুশের সম্মান পালনে সাহা টেক্সটাইল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘ভালোবাসা থাক ভালো ভাষাতেই’— এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর ভাষা দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে সাহা টেক্সটাইল পরিবার। এবছরও তার ব্যত্যয় নয়। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত ও জব্বরদের আত্মবলিদানকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে এই দিবস পালিত হয়। এরই সঙ্গে ১৯৬১-তে অসমের শিলচরে বাংলা ভাষাকে ‘সরকারি ভাষা’ হিসেবে স্বীকৃতির দাবিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ১১ জন বাঙালি। তাঁদেরও এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করে সাহা টেক্সটাইল। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন করে তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। নিজেদের বস্ত্র প্রতিষ্ঠান ও নানা কর্মশালায় বাংলার বস্ত্র ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা বজায় রাখার শপথ গ্রহণ করেন এখানকার কর্মীরা। প্রতিষ্ঠানের প্রধান কান্তি সাহার তত্ত্বাবধানে এই ‘একুশের সম্মান’ অনুষ্ঠিত হল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ