Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একরাতে ৫০০ মুরগি মৃত, চাঞ্চল্য

একরাতে ৫০০ মুরগি মৃত, চাঞ্চল্য
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মানিকচকের নাজিরপুরে অজানা জন্তুর হামলায় মারা গেল পাঁচশোরও বেশি পোল্ট্রি মুরগি। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন নাজিরপুর তিনঘড়িয়ার বাসিন্দা কুণাল মণ্ডল। একবছর ধরে মুরগি পালন করছেন কুণাল। তাঁর ফার্মে প্রায় ৬০০ মুরগি  ছিল। বৃহস্পতিবার সকালে এসে দেখেন, ফার্মের প্রায় পাঁচশো মুরগির গলা কাটা। ক্ষতিগ্রস্ত কুণাল বলেন, ঋণ নিয়ে মুরগির ব্যবসার শুরু করেছিলাম। সকালে ফার্মে এসে দেখি, বেশিরভাগ মুরগি মারা গিয়েছে। মুরগির গলা কাটা। মনে হয় শিয়াল বা বন বিড়াল এসে মুরগি মেরেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ