নাটক নিয়ে প্রত্যয় নাট্যগোষ্ঠীর ৫০ বছরের দীর্ঘ সফর আক্ষরিক অর্থেই বর্ণময়। শুরু হয়েছিল সুকুমার রায়ের ‘লক্ষণের শক্তিশেল’ দিয়ে। ক্রমশ দীর্ঘায়িত হয়েছে পথ চলা। তাদের এই নাট্য পরিক্রমণে বিশেষ প্রযোজনা চেকভের সোয়ান সং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’, দেবল গুহ রায়ের ‘পাগলা রে’, ‘অন্তরঙ্গ অন্ধকার’। ৫০ বছরের পূর্তি উদযাপনের তৃতীয় পর্বে গত ২০নভেম্বর থেকে বরানগর রবীন্দ্রভবনে শুরু হয়েছে একাঙ্ক নাট্যোৎসব। যা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।



