Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাস পরিষেবা বন্ধ শান্তিযানের

একমাস পরিষেবা বন্ধ শান্তিযানের
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: প্রায় এক মাস ধরে পরিষেবা বন্ধ ধূপগুড়ি পুরসভার শান্তিযানের। এতে মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে সমস্যায় পড়ছেন পরিজন।  কারও মৃত্যু হলে  বাড়ি থেকে শ্মশ্মান পর্যন্ত শান্তিযানে নিয়ে যাওয়া হয়। প্রায় এক মাস যাবৎ গাড়িটি খারাপ হয়ে গ্যারেজে পড়ে রয়েছে। খুব দ্রুত শান্তিযান চালুর দাবি উঠেছে। আশ্বাসও মিলছে পুরসভার তরফে। ধূপগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, গাড়িটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামত করতে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই মেরামত হয়ে যাবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ